মালদা

৪ কেজি গাঁজা সহ ৩ যুবককে গ্রেফতার করল মালদা থানার পুলিশ


মঙ্গলবার রাতে মালদা থানার পুলিশ পুরাতন মালদার আটমাইল বাঁশ স্ট্যান্ড এলাকায় টহল দিছিলেন। সে সময় তিন যুবককে সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হয়। এরপর মালদা থানার পুলিশ ওই তিন যুবককে আটক করে তাদের তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চার কেজি গাঁজা। ধৃতদের প্রত্যেকের বাড়ি সাহাপুর এলাকায়। আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে 

https://www.youtube.com/embed/Hqs3Pc-ku-g